বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে অভিযান, সুপারিতে মিললো ক্ষতিকর কেমিক্যাল

চট্টগ্রাম নগরীতে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার অভিযোগ একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাধিকার। পাশাপাশি পণ্যে মেয়াদ না লিখায় আরেকটি বেকারি দোকানকে করা হয়েছে ৫ হাজার টাকা জরিমানা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নগরীর চাক্তাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। সাথে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, অভিযানে চাক্তাই বাজারের অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার প্রমাণ মেলে। এ কারণে মেসার্স সালাম স্টোর নামক পাইকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে মিস্টিফুল নামক একটি বেকারির দোকানকে ৫ হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রামে সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, চাক্তাই বাজারে তদারকিকালে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করার কারণে একটি সুপারি বিক্রি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করার তাদের সতর্কও করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...