শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বায়েজিদে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

বায়েজিদ বোস্তামী থানার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের অন্যতম সহযোগী মেজবাহ উদ্দিন উজ্জল (২৭) গ্রেপ্তার হয়েছে পুলিশের বিশেষ অভিযানে।

রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসআই ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে আমরা ওই এলাকায় অভিযান চালাই। সেখান থেকেই মেজবাহ উদ্দিন উজ্জলকে গ্রেপ্তার করা হয়। সে একাধিক মামলার পলাতক আসামি এবং বার্মা সাইফুলের খুব ঘনিষ্ঠ সহযোগী।

গ্রেপ্তার মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেজবাহ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, হুমকি-ধমকি ও সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় ছিল। বার্মা সাইফুলের নাম ব্যবহার করে সে এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর মেজবাহের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্তও এগিয়ে নেওয়া হচ্ছে। এবং তাদের সাথে জড়িত সহযোগীদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...