বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

বরিশালের উজিরপুরে জালিছ মাহমুদ মৃধা নামে এক যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে কু প্রস্তাব ও চাঁদা দাবি অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার শিকারপুর বন্দরের একটি দোকানের সামনে জয়শ্রীর বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জালিছ মাহমুদ মৃধা প্রকাশ্যে কুপ্রস্তাব দেন এবং নগদ তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ওই নারী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নানাভাবে হুমকি দেন।

যুবদলের যুগ্ম আহ্বায়ক জালিসছ মৃধার কুপ্রস্তাব ও চাঁদাদাবির একটি অডিও রেকর্ডিং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, মামলা দায়েরের পর আমাকে ও আমার পরিবারকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে জালিছ মৃধা। উজিরপুর থানা পুলিশকে অবহিত করলেও রহস্যজনক কারণে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমি আমার পরিবারে নিরাপত্তা চাই। জালিছ মৃধার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই।

উজিরপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এক প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও কুপ্রস্তাবের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...