শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক উদ্বোধন

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক সার্ভিস চালু হয়েছে।এর মাধ্যমে সি-ট্রাক যুগে প্রবেশ করল কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীবাসী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম সি-ট্রাক ছেড়ে যায় মহেশখালীর উদ্দেশ্যে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এ সেবার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এর আগে গত শুক্রবার নৌরুটটিতে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু করা হয়। স্থানীয়রা জানান, সি ট্রাকসেবা চালু হওয়ায় দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।

বিআইডব্লিউটিএ কক্সবাজার (কস্তুরাঘাট) নদীবন্দরের সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে তিনি সি-ট্রাকে করে মহেশখালীর উদ্দেশ্য রওনা করেন। আজ থেকে এই সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এই নৌপথে ৪০ থেকে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনে  বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর ড.সলিমুল্লাহ খান উপস্থিত ছিলেন।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...