শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ইউনিয়নের সরকারি গাছ আত্মসাৎ, চেয়ারম্যান বরখাস্ত

প্রতিনিধি | ফটিকছড়ি( চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়ন পরিষদের সরকারি গাছ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অননুমোদিতভাবে ইউনিয়ন পরিষদের সরকারি গাছ আত্মসাতের উদ্দেশ্যে কর্তন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করেছিলেন জেলা প্রশাসক।

এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনে ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী উল্লেখিত চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বখতপুর ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি মেইল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে।

ফজলুল/চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...