শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় নতুন হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার

প্রতিনিধি | পটিয়া
চট্টগ্রামের পটিয়ায় নতুন হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এবং বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

আজ শনিবার (২৬ এপ্রিল) উপজেলার ‘খলিল মীর কলেজ’ সংলগ্ন নির্ধারিত স্থান পরিদর্শন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, পটিয়া উপজেলায় নতুন আধুনিক হাসপাতাল নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...