শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ার ধলঘাটে দুর্ধর্ষ ডাকাতি, এলাকায় আতঙ্ক

প্রতিনিধি | পটিয়া
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে ঘটে গেছে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা।

শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার ১০ নম্বর ধলঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উত্তর সমুরা গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রাত তিনটার সময় ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা ৮৫ হাজার টাকা নগদ, ১০ ভরি স্বর্ণালংকার এবং ৫টি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঘরের আসবাবপত্র তছনছ করে এবং পরিবারের তিন সদস্যকে গুরুতর আহত করে। আহতরা বর্তমানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা ভারী দেশীয় অস্ত্র নিয়ে আসায় তারা ভয়ে চিৎকার করতে পারেননি। ডাকাত দল ঘরের ফ্রিজে থাকা খাবারেরও কিছু অংশ খেয়ে নেয় এবং বাকিগুলো সঙ্গে করে নিয়ে যায়।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনও কোনো মামলা হয়নি। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত বলা যাচ্ছে না।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...