শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় ছিনতাইয়ের তিন ঘণ্টার মধ্যে তিনজন গ্রেপ্তার

প্রতিনিধি | পটিয়া
চট্টগ্রামের পটিয়ায় এক বিক্রয়কর্মীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যেই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকার তৌহিদুল ইসলাম (২৪), রবিউল হাসান সাগর (২২) ও নজরুল ইসলাম (২৪)। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল, নগদ টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি ও সিএনজি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ দুপুরে জিরি ইউনিয়নের কেডিএস দীঘি সংলগ্ন এলাকায় বিক্রয় প্রতিনিধি মিল্টন সেনের কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ও একটি মিনি প্রিন্টার ছিনতাই করা হয়।

এ ঘটনায় মিল্টন সেন শনিবার পটিয়া থানায় মামলা করেন। মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃত তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

ওয়াহিদ/চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...