বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্বামীর সঙ্গে অভিমান কর্ণফুলীতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল ফেরদৌস (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

গতকাল রোববার সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জান্নাতুল ফেরদৌস সাতকানিয়া উপজেলার আবদুল হাকিম জিসানের স্ত্রী। তারা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো।

ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে চা-নাস্তা করার পর বাসায় একা ছিলেন জান্নাতুল। কিছুক্ষণ পর স্বামী বাসায় ফিরে দেখেন, তিনি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...