শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলী উপজেলা আ. লীগের প্রচার সম্পাদক গ্রেপ্তার

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী হাসমত আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নেরর ইছানগরস্থ এস আলম সুগার মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রকৌশলী হাসমত আলী কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ড ইছাক মেম্বারের বাড়ির ইছহাক মেম্বারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, হাসমতের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...