শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর উপকূলে অজ্ঞাত মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

চট্টগ্রামের বাঁশখালীর বঙ্গোপসাগর উপকূলে ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। যার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের পুরাতন লঞ্চঘাট এলাকার সাগর তীরে লাশটি দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান বলেন, সকালে সাগর পাড়ে গিয়ে দেখি একটি মরদেহ ভেসে এসেছে। লোকটির গলায়, চোখে এবং বিশেষ অঙ্গে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তার পরনে লুঙ্গি ও সেন্ডু গেঞ্জি ছিল। জোয়ারের পানিতে লাশটি আবার ভেসে যেতে পারে আশঙ্কায় আমরা রশি দিয়ে একটি ব্লকের সাথে বেঁধে রেখেছি।

তিনি আরও বলেন, এখন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে, তাই ইনি জেলে নাও হতে পারেন। আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, অন্য কোথাও খুন করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে। আমরা কেউ তাকে চিনতে পারছি না। খবর পেয়ে বাঁশখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খুদুকখালী বেড়িবাঁধ এলাকার পাশে সাগরে একজন পুরুষের মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি, পরিচয় শনাক্তকরণ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...