শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কেইপিজেডে পাহাড়ধসে নিহত ২, আহত ২

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা হলেন- আব্দুর রহিমের পুত্র রোহান, ইমরান হোসেনের পুত্র মিসবাহ। আহতরা হলেন মোস্তাক মিয়ার পুত্র সিয়াম ও আবুল কাশেমের পুত্র সিফাত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এরই পরিণতিতে বুধরাতে বৃষ্টি হলে বৃহস্পতিবার ভোরে হঠাৎ পাহাড়ধস ঘটে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, আমরা অনুমতি নিয়ে পাহাড় কাটছি তবে পাহাড়ধসের বিষয়ে এখন পর্যন্ত কোন সংবাদ পায়নি। আমি খোঁজখবর নিচ্ছি।

Desk/H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...