বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উৎপাদিত গ্যাস-রাবার-চা বৃহত্তর ফটিকছড়িতেই সমমান বণ্টনের আহবান সরওয়ার আলমগীরের

ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস, রাবার ও চা বৃহত্তর ফটিকছড়িতে সমমান বণ্টনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেছেন, যদি অচিরে সমমান বন্টন না হয় তাহলে দাবি আদায়ে এসব বাগানের শ্রমিকদের নিয়ে মাঠে আন্দোলন করা হবে।

শনিবার (৩ মে) বিকেলে শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একই সুরে কথা বলেছেন বিএনপির নেতা সরওয়ার আলমগীর। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছিল ‘সুনির্দিষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ… সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত থাকবে’। তাই তৃণমূল থেকে আহবান জানায় অচিরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য । কারন দেশের সাধারণ জনগন নির্বাচন চান। তারা দীর্ঘ ১৬বছর ভোট বঞ্চিত ছিল।

জেলা বিএনপি এ নেতা আরো বলেন, অতীতে যারা ষড়যন্ত্র করেছিল, তারা আবারো ষড়যন্ত্রের পায়তারা করছে, তাই সবাইকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। আ’লীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে প্রশাসনকে।

তিনি বলেন, আমার পোষাক কারখানায় হাজার হাজার শ্রমিক রয়েছে। শ্রমীকদের কষ্ট আমি বুঝি। অতীতে শ্রমীকদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।

উপজেলা শ্রমীকদলের সাবেক সভাপতি মো. হানজালার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দৌলত মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বদিউল আলম তালুকদার, মহিন আজম তালুকদার, তাহের সিদ্দিকী, মহিবুল্লাহ বাহার, নুরুল ইসলাম মেম্বার, আবু আহম্মদ মেম্বার, নাছির উদ্দীন, খালেদ বাবুল, মো. শাহরিয়া, আবুল কালাম, আহমদ রশিদ চৌধুরী, আমান উল্লাহ, শহিদুল ইসলাম, মো. এরশাদ, একরামুল হক, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, এম এ মাহফুজ, আবু বক্কর মউন প্রমূখ।

চৌধুরী, চট্টলা24

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...