বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

প্রতিনিধি | পটিয়া
চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোবাশ্বের হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে।

শনিবার (৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

এসময় ছাত্ররা কিশোর গ্যাং ও ছাত্রলীগ নেতা ব্যানেট তানজিম (২০) ও ডিএক্স ইকবাল (২০) কে ধরে পুলিশের হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত কলেজ ছাত্র মোবাশ্বের কে প্রথমে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কামাল মেম্বারের ছেলে এবং এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত মোবাশ্বের হোসেনের সহপাঠী তবিব বলেন, পটিয়ার কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ব্যানেট তানজিম ও ডিএক্স ইকবাল তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশে থাকা তার সহপাঠী ও বৈষম্যবিরোধী ছাত্ররা এগিয়ে এসে তাকে কিশোর গ্যাংদের হাত বাঁচায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, পটিয়া স্কুল মাঠে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় অভিযুক্ত দুই কিশোর গ্যাং সদস্যকে ছাত্ররা পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওয়াহিদ/চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...