বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক নাজমুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে চট্টগ্রামের এপ্যালো ইম্পিরিয়াল হসপিটালের এসডিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নাজমুল হক নানা ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি ছিলেন লাইটার মালিক সমিতির স্টিভিডর, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সদস্য, ওশ্যান এণ্ড এয়ার কার্গো লজিস্টিকসের প্রোপ্রাইটর, এন্ড জে টেড্রার্সের সিও, নগরের কপার চিমনি রেস্টুরেন্টের পরিচালক।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ ফ্রেইট-ফরোয়াডার এজেন্ট এসোসিয়েশনের সদস্য লায়ন শেখ মো. সামিদুল হক। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরের হালিশহর এসি মসজিদ সংলগ্ন গোল চত্বরে তাঁর নিজ বাসভবনের সামনের মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাদ আসর ফেনীর পরশুরাম উপজেলার পরশুরাম প্রাথমিক বিদ্যালয় মাঠৈ তাঁর দৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে তার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে বন্দরকেন্দ্রীয় শিপিং ব্যবসায়ী ও মরহুমের পরিবারে। শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা)।

