শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চমেক হাসপাতালে দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আশীষ কুমার দাশ নামে এক দালালকে আটক করেছে পুলিশ। এর আগে হাসপাতালে দালালির কাজে বিভিন্ন ওয়ার্ড থেকে আশীষকে একাধিকবার আটক করা হয়েছিল জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ মে) সকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়। তার স্ত্রী হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত বলে জানা গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক চট্টলা’২৪কে বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে চমেক হাসপাতালে ডিউটির সময় আশীষ কুমার দাশকে দেখে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করা হলে তার কাছে হাসপাতালে দালালির বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়।

এরআগে কয়েকবার অভিযানের সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আশীষকে আটক করা হয়েছিল। আদালত থেকে জামিন পেয়ে পুনরায় এ কাজে জড়িত হয়ে পড়েন।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...