শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হাঁস পালন নিয়ে বিতণ্ডা, চাচাকে খুন করল ভাতিজা

প্রতিনিধি | মিরসরাই
চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁসের মালিকানা নিয়ে কথা কাটাকাটির জেরে ফজলুল করিম (৭০) নামের এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করেছে ভাতিজা জাকারিয়া জাহেদ।

মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে মিরসরাইয়ের মধ্যম মায়ানী এলাকার শেখ হামিদ মুহুরি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে বাদি হয়ে জাকারিয়া জাহেদকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধ ও সন্ত্রাসী জাকারিয়া জাহেদ সম্পর্কে চাচা-ভাতিজা। হাঁস পালা নিয়ে কথাকাটি হলে এক পর্যায়ে নিহত ফজলুল করিমকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় জাকারিয়া জাহেদ। পরে বাড়ির লোকজন ফজলুল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে নিশ্চিত করে।

নিহতের ছেলে ব্যাংকার সাফায়েত ইকবাল বলেন,‌‌ ‘তুচ্ছ ঘটনায় বাবাকে হত্যা করা হয়েছে। হত্যার সঠিক বিচারের দাবি করেন তিনি।’

হত্যার বিষয় নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, থানায় হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত জাকারিয়া জাহেদকে গ্রেপ্তারের অভিযান চলছে।

বাবলু, চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...