শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩

কক্সবাজার জেলা যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে সদর মডেল থানার পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার শাকিল (২৪), ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়ার বাসিন্দা ও কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইন (২৭) এবং কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইলিয়াস খান জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে যুবলীগের ব্যানারে অবৈধ ঝটিকা মিছিল করার ঘটনায় মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালায় পুলিশের একাধিক দল। সে সময় তিন জনকে আটক  করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...