বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, যারা পূর্বে আওয়ামী লীগ করতেন, কিন্তু দলটির দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন; তারাও বিএনপির সদস্য হতে পারবেন। আজ (বৃহস্পতিবার, ৮ মে) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে।’

‘স্বৈরাচার আমলে’ অনেকেই বিএনপির সদস্য হতে চেয়েও পারেননি মন্তব্য করে তিনি বলেন, এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবে।

তিনি জানান, বিএনপির লক্ষ্য, এক কোটির বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।

সব বিভাগীয় শহরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...