শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে আ.লীগ নেতা রোশাঙ্গীর গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে ড. মুহাম্মদ রোশাঙ্গীর আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোশঙ্গীর আলম রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন প্রয়াত আবদুল হাকিম সওদাগরের ছেলে।

তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ চট্টলা’২৪ কে বলেন, তার বিরুদ্ধে পূর্বের মামলা ছিল। রোশাঙ্গীরকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রোশাঙ্র আলমকে আজ চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...