শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। তারা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে যেতে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে চারটি ইঞ্জিনচালিত নৌযান থেকে সাগর উপকূলে রোহিঙ্গাদের নামতে দেখেন স্থানীয় বাসিন্দা। পরে তারা ওই রোহিঙ্গাদের আটক করে উপকূলে বসিয়ে রাখার পাশাপাশি থানায় খবর দেন।

মোহাম্মদ রফিক নামের এক রোহিঙ্গা জানান, বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের বসতি স্থাপন করে দিলেও সেখানে খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ছয় থেকে সাত হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে পালান। দালালেরা রোববার গভীর রাতে চারটি নৌযানে করে তাদের নিয়ে রওয়ানা দেন। দুপুরে ভাটিয়ারী সাগর উপকূলে এলাকাবাসী তাদের দেখতে পেলে কৌশলে দালালেরা পালিয়ে যান। পরে তারা স্থানীয় জনতার হাতে আটক হন। ভালোভাবে দিন যাপনের তাগিদে তারা পরিবার নিয়ে টেকনাফের রোহিঙ্গা শিবিরে ফিরতে চান বলে জানান।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হবে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...