শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি গ্রেফতার

সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাবেক উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলা (৪৫) কে গ্রেফতার করেছে।

আজ (১৭ মে) শনিবার ভোরে তার নিজ বাড়ি সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভোলা সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও আশেকের পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার পলাতক আসামি সাবেক উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে আজ শনিবার নিজ বাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে।

সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ভোলাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নেতা রাজনৈতিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...