বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের রাউজানে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মিনহাজুল ইসলাম চৌধুরী (২৩) নামে রাঙ্গুনিয়ার এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে রাউজান পৌরসভার গহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ট্রাকের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মিনহাজ।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মফিজ চৌধুরীর ছেলে তিনি। তার সাথে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেন রাউজান হাইওয়ে থানার ওসি ওবাইদুল হক। তিনি বলেন, একটি মোটরসাইকেল ট্রাকের সঙ্গে থাক্কা দিলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...