Monday, 9 November, 2026

চট্টগ্রামে চিড়িয়াখানার ফটকের দেয়ালধসে ৫ নির্মাণশ্রমিক আহত

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন দেয়াল ও ফটকধসে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হালাদার (২৭)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে চিড়িয়াখানার ফটকের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ফটকের ছাদ ও দেয়াল ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত শ্রমিকদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আজ শনিবার ভোর পাঁচটা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেয়াল ও ফটকের ছাদ ধসে পড়ায় প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

এদিকে বিষয়টি জানতে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেনকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...