শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বায়েজিদে গোপন কারখানায় নকল উত্তেজক ওষুধের কারবার, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় গোপনে তৈরি হচ্ছিল বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ। সোমবার (১৯ মে) রাতে কুলগাঁও দাইয়াপাড়া নয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—মো. জাকারিয়া (৩৫), নাঈম ইসলাম অনিক (২৮), মো. আনিছ (৩৫) ও মো. জুনায়েদ (২০)।

বিষয়টির তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে অভিযানে গিয়ে চারজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে নয়ামাজার রোডের ওসমানের বিল্ডিংয়ের নিচতলা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে ইতোমধ্যে নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে এই অবৈধ ওষুধ কারবার চালিয়ে আসছিল বলে আমরা ধারণা করছি।

পুলিশ বলছে, জব্দ মালামালের মধ্যে বিদেশি ওষুধের নকল কভার, প্যাকেট, ক্যাপসুল তৈরির খালি শেল ও মেশিন রয়েছে। এসব ওষুধ শহরের বিভিন্ন এলাকার ওষুধের দোকানে সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...