শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা, ঘটনা কী?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তার জনসম্মুখে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি, ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে গেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এদিকে ঘটনাটির সত্যতা কতটুকু, তা ইতোমধ্যে যাচাই করে দেখেছে রিউমর স্ক্যানার।

তাদের অনুসন্ধানে দেখা গেছে, চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ হাসিনার যাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

মূলত, ২০১৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে কানাডার মন্ট্রিলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি। আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে পৌঁছালে ধারণ করা হয়।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...