শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

মীরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইদুল হক নামে এক নেতাকে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ।

‎বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখ থেকে প্রাইভেটকার তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইদুল উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ইসলামপুর এলাকার আমিনুল হকের পুত্র।

‎জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জয়-লেখক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন সাইদুল হক।

‎মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখে বড়তাকিয়া বাজার থেকে প্রাইভেটকার তল্লাশি করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাইদুল হককে গ্রেফতার করা হয়।
‎

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...