বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের প্রত্যাশা বেড়েছে, এই প্রত্যাশা পূরণে আমাদের দায়িত্বশীলের ভূমিকা নিতে হবে। দেশ গড়ার প্রত্যয়ে বৃহৎ পরিসরে অংশগ্রহণ করতে হবে। মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করার প্রতি মনোযোগী হতে হবে। চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সমাবেশে সাফা আর্কেড কমিউনিটি সেন্টার মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, দ্বিনের মৌলিক জ্ঞান অর্জনের দিকে গুরুত্ব বাড়াতে হবে। কুরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন তা জ্ঞানের প্রধান উৎস হয়। প্রত্যেককে তাঁর ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা নিতে হবে।

