Sunday, 8 November, 2026

সাতকানিয়ায় টমটম চালকের লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

সাতকানিয়া মো. মোকতার (২৭) নামে এক টমটম চালক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের স্বজনের দাবি, স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের সহায়তায় মোকতারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডলু ব্রিজ সংলগ্ন আপন নিবাস নামক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনা নিহতের স্ত্রী তুহিন আক্তারকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বিগত ৬ বছর আগে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকার মাহবুবুর রহমানের ছেলে ও একই উপজেলার মাদার্শা ইউনিয়নের দেওদিঘী জয়নগর এলাকার জাফর আহমদের মেয়ে তুহিন আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে আইরা নামে আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

মৃতের বড় বোনের স্বামী আবু ইউছুফ বলেন, বিয়ের আগে থেকে মোকতারের স্ত্রীর সাথে অন্য ছেলের সম্পর্ক ছিল। বিষয়টি স্ত্রীর (তুহিন) পরিবার জানলেও বিষয়টি গোপন রেখে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বছর খানেক কোন রকমের সংসার চললেও পরকীয়ার কারণে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে মোকতারের প্রায় সময় ঝগড়া লেগে থাকত।

তিনি আরও বলেন, ৩ বছর আগে সংসার বাঁচাতে বাধ্য হয়ে মোকতার স্ত্রীকে নিয়ে ডলু ব্রিজের পশ্চিম পাশে ভাড়া বাসায় বসবাস শুরু করে। মোকতারের শাশুড়ি ও পরকীয়ায় জড়িত ওই ছেলে প্রায় সময় তাদের বাসায় আসত।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো.তফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ খাটে নামানো অবস্থা থেকে মোকতারের লাশ উদ্ধার করে। গলায় গামছা পেচানোর দাগ রয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

 

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...