শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নাসিরুল আলম ছিলেন একজন পরিশ্রমী, নিষ্ঠাবান ও নীতিবান সাংবাদিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, মানুষ মারা গেলেও তার আদর্শগত কর্ম কখনো মারা যায় না। একজন আদর্শবাদী মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকেন তার সৃষ্ট কর্ম ও সততার প্রতিচ্ছবিতে। মেয়র বলেন, মো. নাসিরুল আলম ছিলেন একজন পরিশ্রমী, নিষ্ঠাবান ও নীতিবান সাংবাদিক। আজকের এই শোকসভায় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, তিনি কেবল একজন সহকর্মী ছিলেন না, ছিলেন একজন আদর্শের বাতিঘর।

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের প্রয়াত সাবেক সহ-সভাপতি মোঃ নাসিরুল আলমের শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুবার ধ(২১ মে ২০২৫) সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ ও যমুনা টেলিভিশন চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ মোহাম্মদ তারেক। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন।

টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দীপংকর দাশ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সিটি মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী, একান্ত সচিব (রাজনৈতিক) জিয়াউর রহমান জিয়া, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, রবিউল হোসেন টিপু সহ টিসিজেএ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং টিসিজেএ সাবেক সহ-সভাপতি মোঃ নাসিরুল আলমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানালয় চট্টগ্রাম জোনের মসজিদের ইমাম ক্বারি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ।

 

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...