Monday, 9 November, 2026

‘ড. ইউনূসের পদত্যাগের এখতিয়ার নেই’

জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।

শুক্রবার সংগঠনের ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, আমরা গুঞ্জন শুনছি সরকার প্রধান পদত্যাগ করবেন। আমি তাকে বলব- আপনি ইচ্ছা করে ওই চেয়ারে বসেননি।

জনগণ আপনাকে বসিয়েছে। ওই পদ থেকে পদত্যাগের এখতিয়ার আপনার নাই।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, যারা আপনাকে বসিয়েছেন তাদের অনুমতি ব্যতিত, তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ব্যতিত আপনার চলে যাওয়া আপনার সম্মান ও খ্যাতির সঙ্গে যায় না।

তিনি বলেন, জনগণ মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, সংস্কারের জন্য আপনাকে ওই পদে বসিয়েছে।

আপনি ইচ্ছা করলেই ছেড়ে যাবেন তা হবে না।তিনি আরো বলেন, আমরা জানি আপনি যেতে চান না। কিন্তু আপনার যাওয়া-না যাওয়া ব্যক্তিগত বিষয় নয়। এটা পুরো দেশের বিষয়, জনগণের বিষয়।

কাজেই আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ভারত খুশি হয়। দিল্লিতে বসে মোদী হাসবে- এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না। 

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...