শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাতে বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, তা নিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষসহ বিভিন্ন মহলে। তার পদত্যাগের গুঞ্জন, অন্তর্বর্তী সরকারের মধ্যে অস্পষ্টতা এবং রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জনিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার রাতে সাড়ে ৭টায় বিএনপি এবং সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, সাড়ে ৭টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে চলমান উদ্ভুত পরিস্থিতিতে ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।’

বেঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ড. ইউনূসের ঘনিষ্ঠজনরা তাকে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে জন্য আজ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হতে পারে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ড. ইউনূসের পদত্যাগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে আলোচনা হচ্ছে।

বিএনপি নেতাদের অনেকে মনে করেন, এই মুহূর্তে ড. ইউনূস পদতাগ করলে দেশে সংকট বাড়বে। আওয়ামী লীগ মাঠে নেমে পড়তে পারে। তবে বিএনপি এ-ও মনে করে, ইউনূসের উচিত একটি রোডম্যাপ দেওয়া, এতে রাজনৈতিক সংকট নিরসন হতে পারে।
চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...