শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্রাক্টর সংঘর্ষে আগুন, আহত ৪

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হন। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ কারণে প্রায় ২ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনার পর থেকে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের খাগড়াছড়ির স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র আহতদের দেখতে হাসপাতালে যান। আহতদের সহায়তার আশ্বাস দেন।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...