শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিদাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহত শিশুরা হলো- ঐ এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির ৪ বছর বয়সী ছেলে আবির হোসেন ও আদিল হোসেন।

স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ চৌধুরী পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের চাচা এনামুল হক জানান, প্রতিদিনের মতো আবির ও আদিল বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি তবে নিহত দুই জমজ শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...