শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল অজগর উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন শোভা কলোনির একটি বাড়ি থেকে ৩এসএ রেসকিউ টিমের সদস্য জাহিদুল আলম, নাফিস হাসান ও ভলেন্টিয়ার টিমের সদস্য ইমরান, ইফরানুল হক, সিফাত, অর্ণব অবিষধর অজগর সাপটি উদ্ধার করেন।

পরে এটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়।

৩এসএ রেসকিউ টিমের সদস্য জাহিদুল আলম বলেন, রাতে কলোনির বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারের পর সাপটিকে নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

জাহিদুল আলম আরও বলেন, সাপটি বার্মিজ পাইথন (Burmese python) বা অজগর সাপ। এটি লম্বায় প্রায় ৯ ফুট হবে। সাপটির বৈজ্ঞানিক নাম Python bivittatus। অজগর সাপ বিষধর নয়। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...