বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে চকরিয়ায় এক যুবক নিহত

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় চকরিয়া সরকারি কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান কুমিল্লার কোতোয়ালী থানার বাগিচাগাঁও এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার ছেলে। তিনি চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শাহজাহান চকরিয়া এলাকায় ভেটেনারি বিপণন (মার্কেটিং) কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন জানান, শাহজাহান তার মোটরসাইকেল সার্ভিসিং করতে রাস্তা পারপার হচ্ছিলেন। এ সময় উত্তর দিক থেকে আসা মেঘনা গ্রুপের মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইকটি ছিটকে পড়ে। এতে প্রাণ হারান শাহজাহান।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। লাশ দুপুর সোয়া ১টা পর্যন্ত হাসপাতালে ছিল। গাড়ি দুটি জব্দ করেছি। নিহত ব্যক্তির আত্মীয়-স্বজন আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এরপরও আমরা আইনি প্রস্তুতি নিচ্ছি।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...