শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবরের মৃত্যু

চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ‘সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর মারা গেছেন।

রোববার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়। আলী আকবর (৩২) নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আলী আকবরকে দুর্বৃত্তরা গুলি করে।তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক বলেন, আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। রোববার (আজ) সকাল আটটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আসা আলী আকবরের স্বজনরা জানিয়েছেন, কারাগারে বন্দী সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনের অনুসারীরা গুলি করেছে। পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ওইদিন রাত আটটার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আকবর। হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...