শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চন্দনাইশে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আটক

চন্দনাইশের সাতবাড়িয়া থেকে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। তার নাম জুবায়ের আরেফিন (২৮)। চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে আজ রবিবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চন্দনাইশ উপজেলাধীন ৯নং সাতবাড়ীয়া ইউনিয়ন নাজিরহাট নগরপাড়ার নিজ বাড়িতে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে আজ রবিবার ভোররাতে অভিযান চালায় সেনাবাহিনী।

এ সময় ওই এলাকার মোহাম্মদ জাফরের ছেলে শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আরেফিনকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরী অস্ত্র, ২টি রাম দা, ১টি ছুরি, ৩টি মোবাইল সেট ও নগদ ১২৩১ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত শীর্ষ সন্ত্রাসী জুবায়েরকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...