শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে চারজন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় চারজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। কর্ণফুলী থানা পুলিশের সহায়তায় শনিবার (২৪ মে) সকাল থেকে রবিবার (২৫ মে) সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

তিনি জানান, ছাত্র আন্দোলনের একটি মামলায় অভিযুক্ত চারজনকে কর্ণফুলী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চরপাথরঘাটা ইছানগর গ্রামের মৃত শরীফ আহমেদের ছেলে ফেরদৌস ওয়াহিদ (৬০), জুলধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমেদের ছেলে মো. হারুন (৪৫), শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত জহুরুল আমিনের ছেলে মো. ইউনুস (৬৩) এবং চরপাথরঘাটা ৭ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৩৬)।

পুলিশ জানিয়েছে, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এই মামলাটি করা হয়। তদন্তের স্বার্থে বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...