শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ১৭

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুই বান্ডিল তাস ও জুয়া খেলার নগদ ১ হাজার ২৯৫ টাকা। আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন স্থানে গোপনে জুয়ার আসর বসতো। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ধৃতদের মধ্যে কয়েকজন পেশাদার গাড়িচালক ও খেটে খাওয়া মানুষও রয়েছেন, যাদের বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের অভিযোগ ছিল।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, জনসাধারণের সহায়তায় এলাকা নিরাপদ রাখতে পুলিশ বদ্ধপরিকর। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...