বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে খালপাড়ে নবজাতক, বুকে জড়িয়ে নিল নিঃসন্তান দম্পতি

মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামে একটি খালপাড় থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে (ছেলে) উদ্ধার করা হয়েছে। ‎শনিবার (৩১ মে) ভোরে কে বা কারা খালপাড়ে এই নবজাতকটিকে ফেলে রেখে যায়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কৃষিকাজে বের হয়ে বাচ্চার কান্নার শব্দ শুনতে পান মোহাম্মদ মোস্তফা নামের এক কৃষক। উৎস খুঁজতে গিয়ে খালপাড়ে টাওয়ালে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান তিনি। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় মুজিবুল হকের কাছে নিয়ে যান।

‎ঘটনাটি এলাকায় জানাজানি হলে, কৌতুহলবসত অনেক মানুষ ছুটে আসে। পরবর্তীতে সবার সম্মতিতে শিশুটিকে খোরশেদ আলম নামের এক নিঃসন্তান ব্যবসায়ী পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তাদের তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নবজাতক শিশুটি ।

‎স্থানীয় রতন বড়ুয়া নামে এক বাসিন্দা বলেন, ‘সকালে নবজাতকটির কান্নার শব্দ শুনে মোস্তফা নামে একজন বাড়িতে নিয়ে যান। পরে এলাকায় বিষয়টি জানাজানি হলে সবাই এগিয়ে আসেন। পরে সবার সিদ্ধান্ত অনুযায়ী খোরশেদ আলমের পরিবারে শিশুটিকে তুলে দেওয়া হয়।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...