শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার নিখোঁজ কিশোরের মরদেহ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে একটি পরিত্যক্ত পুকুর থেকে ইয়ামিন (১৭) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে ইউনিয়নের পূর্ব রাজঘাট বাজারের পাশে পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিন একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গতকাল শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ইয়ামিন। আজ সকালে একটি পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভেসে উঠে। স্থানীয়দের মাধ্যম খবর পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ইয়ামিন অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তারপরও আমরা তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...