বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিআরডিবি সীতাকুণ্ডের চেয়ারম্যান পদে বড় জয় বিএনপি নেতা ইউসুফ নিজামীর

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ নিজামী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার (৬ জুন) সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে টানা দুপুর ১ টা পর্যন্ত। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম ও আব্দুর রহিম।

নির্বাচনে বিজয়ী ইউছুফ নিজামী পেয়েছেন ৪৯ ভোট ও তাঁর নিকটতম প্রার্থী আলমগীর ইমরান পেয়েছেন ১০ ভোট।

বিজয়ী ইউসুফ নিজামী ইতোপূর্বে তিনি ২০০৩ সাল থেকে ২০০৯ সাল ও ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিআরডিবি সীতাকুণ্ড। উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়াও তিনি সম্প্রতি চট্রগ্রাম বিভাগের বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...