Monday, 9 November, 2026

গরু চুরি করতে গিয়ে ধরা খেল বোয়ালখালীর ইলিয়াছ

বোয়ালখালীতে কোরবানির গরু চুরি করার সময় মোহাম্মদ ইলিয়াছ (৩৫) নামের এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার (১ জুন) রাত ১টার দিকে বোয়ালখালী উপজেলার কধুরখীল লালার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মামুন জানান, রাতে একটি চোরচক্র অটোরিকশা (সিএনজি) নিয়ে পাঁচজনের একটি দল গরু চুরি করতে আসে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে চারজন পালিয়ে যায়। পরে মো. ইলিয়াস নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত মোহাম্মদ ইলিয়াসের বাড়ি নোয়াখালীর দক্ষিণ হাতিয়ায়। বর্তমানে তিনি বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকায় তাঁর নানার বাড়িতে বসবাস করছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন, কধুরখীল লালার দিঘির পাড় এলাকা থেকে গতরাতে একজনকে আটক করা হয়েছে। আজ (সোমবার) চুরির মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...