শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাজেটের আগে রাজনৈতিক সংলাপ দরকার ছিল: আমীর খসরু

বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে পারত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী।

তিনি বলেন, এ আলোচনা একটি যুগান্তকারী নজির সৃষ্টি করত।কিন্তু সরকার সে সুযোগ নেয়নি। যেখানে রাজনৈতিক দলগুলো সব ব্যাপারে সরকারকে সহায়তা করছে।

বুধবার (৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, সরকার সাত লাখ ৯০ হাজার কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছে, সেটি পুরোপুরি সমন্বয়হীন। এতে উৎপাদন কমবে, কর্মসংস্থান কমবে, মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে। তাছাড়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের জন্য বৈষম্যের সৃষ্টি করবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...