শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

দেশে ফিরে টিউলিপ সিদ্দিককে আদালতের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠায় তাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। লন্ডন সফরের সময় ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আদালতে যেকোনো অভিযোগ মোকাবেলা করা উচিত। সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি আমি নিজেই প্রত্যাখ্যান করেছি।

টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বেআইনিভাবে ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি সরাসরি অস্বীকার করে টিউলিপ সিদ্দিক বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...