বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

৪ দিনের অভিযানে অতিরিক্ত ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত পেলেন যাত্রীরা

জয়পুরহাটে অভিযান চালিয়ে ৪ দিনে বাসে অতিরিক্ত আদায়কৃত ১ লাখ ৬০ হাজার টাকা ভাড়া যাত্রীদের ফেরত দিয়েছে সেনাবাহিনী।

১১ পদাতিক ডিভিশন জানায়, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহণ নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত টাকা নিচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ১০ জুন থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই ও ক্ষেতলাল এলাকায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। যাত্রীদের টিকিট যাচাই-বাছাইয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রমাণ পেলে পরিবহন কোম্পানীকে টাকা ফেরত দিতে বাধ্য করা হয়।

গত চারদিনে প্রায় ৬শ যাত্রীকে বাস ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়েছে। এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...