শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে একদিনে ৯ জনের শরীরে করোনার হানা

চট্টগ্রামে একদিনেই নতুন করে আরও নয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নগরের চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১৫০ জনের পরীক্ষা শেষে ৯ জনের শরীরে এ ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। সরকারিভাবে চট্টগ্রামে গত সাতদিনে এ পর্যন্ত ১৮ জনের করোনা পাওয়া গেছে।

রবিবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী  বলেন, চট্টগ্রামের ৪টি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি এক জন উপজেলার। উপজেলার শনাক্ত হওয়া রোগী পটিয়ার বাসিন্দা।’

এর আগে, চট্টগ্রামে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিন অন্তত এক জনের করোনা শনাক্তের কথা জানায় সিভিল সার্জন কর্তৃপক্ষ। গেল সাত দিনের তুলনায় একদিনেই শনাক্ত হয়েছে ৯ জন।

এদিকে, আক্রান্ত নয়জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী পাঁচজন। এদের মধ্যে ৭ জন নগরের বাসিন্দা এবং ২ জন উপজেলার বাসিন্দা।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...