বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে করোনাভাইরাসে একজনের মৃত্যু

চলতি বছর চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃত শফিউল ইসলাম (৭৫) চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এ বছর চট্টগ্রামে ১০ জনসহ মোট ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।

করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, মৃত শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেইলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তাঁর। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর।

এদিকে, নতুন ১০ জনের মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিনও চট্টগ্রাম নগরের চার সরকারি ল্যাবে একটিও করোনা পরীক্ষা হয়নি।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...