বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালীতে বেকারি ও মিষ্টির দোকানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,খাদ্যে রঙ এর ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অলি বেকারি, কানুনগোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে।

উপজেলা নির্বাহী অফিসার মো: রহমত উল্লাহ জানান,যথাযথ প্রক্রিয়া না মেনে বেকারি তে খাদ্য উৎপাদন, আয়োডিনহীন লবণের ব্যবহার, খাদ্যে রঙ এর ব্যবহার, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত প্রভৃতি অপরাধে জনস্বাস্থ্য সুরক্ষায় এবং জনস্বার্থে অলি বেকারী সংলগ্ন আল কুতুবিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার,

কানুনগোপাড়া বাজারে মিলন সুইটসকে ৩০ হাজার ও শুভ সুইটসকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং এসকল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...